২০২০ এ আসছে ৫জি
এরই মধ্যে হুয়াওয়ের ২০০ জনের একটি কারিগরিদল ৫জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করছে। তবে এ প্রযুক্তির সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য থেকে বিরত আছে হুয়াওয়ে।
এ প্রসঙ্গে হুয়াওয়ের ৫জি গবেষণার প্রতিনিধি উয়েন টঙ বলেন, আসছে ২০২০ সালের ইন্টারনেট বিশ্বের চেহারা আজ সাধারণভাবে অনুমান করা কঠিন। এ সময়ে শত শত কোটি মানুষ তারহীন তথ্য বিশ্বের মহাসাগরে পাড়ি জমাবে। আর গতি তো হবে স্বপ্নের চেয়েও দ্রুত। তখন আসলে ইন্টারনেট ভক্তরা তারহীন প্রযুক্তির মধ্যে বসবাস করবেন। ফাইবার অপটিক কেবল তখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে।
প্রসঙ্গত, ফাইভজি (৫জি) প্রযুক্তির ইন্টারনেট নেটওয়ার্কের গতি হবে ১০ গিগাবাইট পার সেকেন্ড। আজকের সময়ে সর্বোচ্চ গতির তুলনায় তা ১০০ ভাগ বেশি গতি নিশ্চিত করবে।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-ও ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। তারাও বলছে বাণিজ্যিকভাবে ২০২০ সালেই স্মার্ট ভোক্তাদের কাছে এ নেটওয়ার্ক পৌঁছে যাবে।
বিশ্বের দ্রুত গতির ট্রেনের জন্য হুয়াওয়ে এলটিই নেটওয়ার্কের মাধ্যমে তারহীন ইন্টারনেট সেবা দিচ্ছে। এ মুহূর্তে ফোরজি নেটওয়ার্কে ডাউনলোড গতি ৫০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপএস)।
তবে ২০২০ সালের আসন্ন ফাইভজি (৫জি) নেটওয়ার্ক এ সব কিছুকেই ছাড়িয়ে যাবে বহুদূর। অনলাইন বিশ্লেষকেরা তাই বলছেন ২০২০ সালে বিশ্বের সব ধরনের অর্থনৈতিক লেনদেনই ইন্টারনেট নিয়ন্ত্রণে চলে যাবে। অপেক্ষা তাই নতুন এক বিশ্ব দেখার।
সুত্র : http://tunerpage.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন