বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫

হার্ডওয়্যার মাস্টার

হার্ডওয়্যার মাস্টার 101 [পর্ব-২] :: [মাদারবোর্ড Part-1]

H Master
কম্পিউটার এর সবথেকে জটিল আর কঠিন কিন্তু অবহেলিত জিনিসটির নাম হল মাদারবোর্ড। আপনার সবগুলো কম্পোনেন্ট এর মাঝে এই মাদারবোর্ড নামক জিনিসটি সংযোগ বহন করে চলছে, অথচ আপনি কিনা এর সম্পর্কে কিছুই জানেন না। তবে হ্যা আর ভয় কিসের? এসে পড়েছি আমি আপনার সামনে “হার্ডওয়্যার মাস্টার 101” নিয়ে। আজকের আলোচনার পর যা মূলত আপনি মাদারবোর্ড মাস্টার হয়ে যাবেন। কোনটি ভালো ও কোনটি খারাপ মাদারবোর্ড তা সহজেই বুঝতে পারবেন। গেমিং মাদারবোর্ড এর সম্পর্কে আপনার জ্ঞান আরও ধারালো হবে। সবশেষে হচ্ছে আপনি নিজেই নিজের সিস্টেম এর উপযোগী একটি সেরা মাদারবোর্ড সহজেই বাছাই করতে পারবেন।
oc-essentials-x99-91
আমি আসলে কিভাবে মাদারবোর্ড পছন্দ করি? খুব সিম্পল একটা প্রসেস। আমাকে যদি ২ টা মাদারবোর্ড দেয়া হয়, তাহলে আমি এদেরকে ১২ পয়েন্টে এর মাঝে পরীক্ষা নেই। যেই যে পয়েন্ট গুলো আছে সেগুলোর জন্য ১ মার্ক করে দেই। তারপর ফলাফল দেখে সিদ্ধান্ত নেই। সেই ১২ টি পয়েন্ট নিয়েই মূলত আজকের আলোচনা। আসুন তাহলে আজকের আলোচনার পর আপনি কি কি জানবেন সেটি দেখে নেই।
১. Form Factor বা সাইজ
২. বায়োস ও UEFI বায়োস
৩. চিপসেট
৪. সকেট
৫. হিটসিঙ্ক
৬. PWM ফ্যান হেড
৭. মেমরি স্লট
৮. পিসিআই এক্সপ্রেস স্লট
৯. SLI/CrossFire
১০. Serial ATA
১১. সিস্টেম ফ্যান কানেক্টর
১২. MOSFET ও ক্যাপাসিটর
Form Factor বা সাইজঃ
ফর্ম ফ্যাক্টর হচ্ছে মাদারবোর্ড এর লে-আউট ও ডাইমেনসন এর একটি সংক্ষিপ্ত নাম। কেসিং এর সাপোর্ট এর জন্য এর ফর্ম ফ্যাক্টর সম্পর্কে জানা প্রয়োজন। মূলত ৩ প্রকার ফর্ম ফ্যাক্টর আছে।
  1. Standard ATX
  2. Micro ATX
  3. Mini ATX
form-factor_400-Wide
এদের মধ্যে ATX হচ্ছে সবথেকে এক্সক্লুসিভ সাইজ ৯.৬*১২ ইঞ্চি যা সবথেকে বেশি ব্যাবহার হয়। সাধারণত মিড টাওয়ার বা ফুল টাওয়ার কেসিং এর জন্য এই সাইজের মাদারবোর্ড ব্যাবহার করা হয়। বাকি ২ টি সাইজ তুলনামূলক কম ব্যাবহার হয়। সাধারনত হোম থিয়েটার পিসি, অফিস পিসি, অল ইন ওয়ান পিসি তে এই Micro/Mini ATX সাইজের মাদারবোর্ড ব্যাবহার হয়।
বায়োস ও UEFI বায়োস :
BIOS (Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার যা পিসি বুট হবার আগে ও অপারেটিং সিস্টেম এর বাইরে পিসি কে ম্যানেজ করে। সহজ করে বলি। আপনি যে পিসি অন করার পর অপারেটিং সিস্টেম কে চালু করেন, কে একে চালু করার কমান্ড দেয়? উইন্ডোজ চালু হবার সময় যে বিভিন্ন প্রোগ্রাম নিজে নিজেই চালু হয় কে করে এইসব? উইন্ডোজ সেট আপ দেবার সময় যে কমান্ড দেন আপনি, সেইগুলো কে ম্যানেজ করে?
chip_bios_2
এই সব হচ্ছে এই বায়োস বাবাজির কাজ। বায়োস মাদারবোর্ড এর একটি চিপ এর ভেতরে অবস্থান করে ও এইসব জটিল কাজ পর্যবেক্ষণ করে অপারেটিং সিস্টেম লোড হবার আগ পর্যন্ত। অনেক মাদারবোর্ড এ ডুয়াল BIOS থাকে। কিন্তু সেকথা আর নাই বা বললাম।
কারণটা হচ্ছে UEFI (Unified Extensible Firmware Interface) নামক নতুন এক প্রকার BIOS এর জন্য। সমস্ত সমীকরণ উল্টাপাল্টা করে দিয়েছে এই UEFI. ক্রমেই এর জনপ্রিয়তা বাড়ছে ও এখন প্রায় ৮০% মাদারবোর্ড আসে UEFI দিয়ে। এই UEFI হচ্ছে এক প্রকারের ছোট অপারেটিং সিস্টেম যা বায়সের বিকল্প হিসেবে জটিল কাজগুলো করে যায়। হাই স্পীড ও বড় মেমরির চিপের কারনে সহজেই এই ছোট অপারেটিং সিস্টেমটা BIOS এর জায়গা দখল করে নিয়েছে। অত্যাধুনিক সব ফিচার, Stability আর সহজ ইন্টারফেস (মাউস দিয়ে নিয়ন্ত্রণযোগ্য) এর জন্য আমি রেকমেন্ড করবো UEFI বায়স আছে এমন মাদারবোর্ড নেয়ার জন্য।
ASUS-EFI-01
UEFI BIOS
Gigabyte-Z87-UEFI-BIOS
Advance UEFI BIOS
চিপসেটঃ
The Most Valuable and Matter Only Component On Motherboard is CHIPSET. চিপসেট খুবই ছোট আকারের ইলেক্ট্রনিক সার্কিট। সিলিকন সেমিকনডাকটর ও ট্রানজিসটর একসাথে করে এই চিপ বানানো হয়। চিপসেট হচ্ছে বিশেষ কিছু চিপের সমন্বয় যা এক্সপানশন কার্ড গুলতে থাকে এবং তা ইলেক্ট্রনিক ডাটা সিগনাল পরিবহনের কাজ করে। চিপসেট বিভিন্ন রকমের হয়ে থাকে যা একটি মডেল নাম্বার দ্বারা সূচিত করা হয়। এই মডেল নাম্বার দেখে চিপসেট এর কার্যক্ষমতা সম্পর্কে ধারনা পাওয়া যায়। আর একটু সহজ করে বলি। চিপসেট দ্বারা মাদারবোর্ড এ অবস্থিত একজোড়া নির্দিষ্ট চিপ কে বোঝানো হয়। চিপদুটি হচ্ছে
১. নর্থব্রিজ বা মেমরি কন্ট্রোলার হাব।
২. সাউথব্রিজ বা আই/ও বা পেরিফেরাল কন্ট্রোলার হাব।
chimg10
How CHIPSET controls connections
নর্থব্রিজ বা মেমরি কন্ট্রোলার হাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে উচ্চগতির ডিভাইসগুলো যেমন প্রসেসর, মেমোরি, গ্রাফিক্স কন্ট্রোলার যুক্ত থাকে। মূলত এই নর্থব্রিজ চিপসেট এর মডেল নাম্বার এর উপরে ভিত্তি করে মাদারবোর্ড এর নাম ও মডেল এর নামকরন করা হয়। সাউথব্রিজ বা আই/ও বা পেরিফেরাল কন্ট্রোলার হাব এর সাথে পিসিআই, বায়োস, ইউএসবি, সহ আরও অন্যান্য ডিভাইস যুক্ত থাকে। একটা উদাহারন দেই, G41 NB হচ্ছে ইন্টেল এর একটি মাদারবোর্ড এর মডেল যা নিম্নোক্ত বিষয় নির্দেশ করে
NorthBridge Chip 41
Soket:- LGA775
RAM Slot:- 2
780g_chipset
AMD Chipset
z87-chipset
INTEL Chipset
কমপিউটার এর জন্য চিপ তৈরিতে চিপ জায়ান্ট ইন্টেল ও এএমডি রাজত্ব করছে। এছাড়া NVidia, VIA technologies, SIS, APPLE, Unix, IBM, Sun, NeXt, SGI কমপিউটারের জন্য চিপ তৈরি করে। এই চিপ এর ক্ষেত্রেও মাদারবোর্ড কোম্পানিকে চিপ নির্মাতারা চিপ সরবরাহ করে থাকে।
এখন প্রশ্ন আসে যে এই চিপ কিভাবে গুরুত্বপূর্ণ? আপনি যদি Intel i7 প্রসেসর ব্যাবহার করেন, কিন্তু আপনার মাদারবোর্ড এর চিপসেট যদি হয় H** সিরিজের, তাহলে কি হল? আপনি ওভারক্লক করতে পারবেন না। আর এই চিপসেট এর পক্ষে i7 এর সম্পূর্ণ ক্ষমতা ব্যাবহার করা সম্ভব না। ফলে ব্যাবহার করছেন i7 কিন্তু মাত্র ৬০-৬৫% ক্ষমতা ব্যাবহার করছেন বা করা আপনার মাদারবোর্ড এর পক্ষে সম্ভব যেখানে অন্যজন i5 ও Z** সিরিজের মাদারবোর্ড ব্যাবহার করে আপনার থেকে বেশি পারফর্মেন্স পাচ্ছেন। তাই আর যাই হোক, এই মাদারবোর্ড কেনার সময় কিপ্টেমি করবেন না। আপনার বাজেটের সবথেকে বেশি টাকা এই মাদারবোর্ড এর পেছনে ব্যাবহার করার চেষ্টা করুন।
আসলে চিপসেট নিয়ে পুরো ১০ টা পর্ব লেখা যাবে। মাদারবোর্ড কেনার আগে আপনার প্রসেসর এর সাথে মিলিয়ে লেটেস্ট সিরিজ যেমন “X” বের করুন। তারপর আপনার বাজেট বুঝে চিপসেট এর মডেল নির্ধারণ করুন।
সকেট:
সকেট হচ্ছে একটি ইন্টারফেস যার সাহায্যে প্রসেসর কে মাদারবোর্ডের সাথে যুক্ত করা হয়। এক এক রকম প্রসেসর এর সকেট এক এক রকম। AMD এর ফেনম এর সকেট আর Athlon এর সকেট আলাদা। ইন্টেল এর ক্ষেত্রে একই। আপনার পছন্দ করা প্রসেসর এর জন্য একটি নির্দিষ্ট মডেল এর সকেট থাকে। ওই সকেট ছাড়া অন্য সকেট সমৃদ্ধ মাদারবোর্ড আপনার প্রসেসর সাপোর্ট করবে না। ইন্টেল ও AMD এর প্রসেসর এর জন্য সকেট এর মডেলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুল থেকে ঘুরে আসতে পারেন।
775-478-socket-cpu-adapter
Socket Only
cpu-pwm
Socket on Motherboard
হিটসিঙ্ক:
সবার কাছে অবহেলিত হলেও আমার কাছে খুব দরকারি একটা বিষয়। মনে আছে উপরে চিপসেট এ নর্থব্রিজ আর সাউথব্রিজ নিয়ে বলেছিলাম। হ্যা, এই চিপগুলো কাজ করার সময় প্রচুর গরম হয়ে যায়। তাই এদের উপরে হিটসিঙ্ক দিয়ে এদেরকে ঠাণ্ডা রাখা হয় মাদারবোর্ড এর কার্যক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য। ভালো ব্র্যান্ড এর মাদারবোর্ড এ খুব বড় ও উন্নত হিটসিঙ্ক ব্যাবহার করা হয় বেটার হিট ম্যানেজমেন্ট এর জন্য যা গেমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাল ব্র্যান্ড এর সব মাদারবোর্ড এ হিটসিঙ্ক থাকে যা কমদামী ও নন ব্র্যান্ড এ থাকে না। তাই নন ব্র্যান্ড ও কমদামী মাদারবোর্ড পরিহার করা উচিত।
asus-f1a75-v-pro-8
ASUS Motherboard Heatsink
msi_x79_gd45_x79
MSI Motherboard Heatsink
PWM ফ্যান হেড:
PWM মানে pulse width modulation. আপনি যদি সাধারন ব্যাবহারকারি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটি তেমন জরুরী কিছু নয়। কিন্তু গেমারদের জন্য এই PWM ফ্যান হেড সম্পর্কে জানা ও কমপক্ষে ২টি PWM ফ্যান হেড আছে এইরকম মাদারবোর্ড নেয়া উচিত। এই PWM আসলে ৪ পিনের একটি প্লাগ যেখানে কেসিং ফ্যান বা প্রসেসর এর কুলিং ফ্যান প্লাগ ইন করা হয়। এই PWM এর মাধ্যমে পিসির অপারেটিং সিস্টেম থেকে ফ্যান এর স্পীড কন্ট্রোল করা যায় তাপমাত্রা ভেদে যা গেমার ও হেভি ব্যাবহারকারিদের জন্য অত্যাবশ্যকীয়। প্রায় সব গেমাররাই কাস্টম কুলিং ও একাধিক কেসিং ফ্যান ব্যাবহার করেন। আপনার ফ্যান যদি PWM সাপোর্ট করে তাহলেই আপনি এই সুবিধা নিতে পারবেন। এখন অবশ্য সব কাস্টম কুলিং ফ্যান PWM। তাই আপনার ২টি PWM কানেক্টর থাকলে আপনি আপনার কুলার এর হিটসিঙ্ক এ একাধিক অথবা কেসিং এর ফ্যান কানেক্ট করতে পারবেন। আর যারা লিকুইড কুলিং এর কথা ভাবছেন, তাদের জন্য ও কমপক্ষে ২ টি PWM ফ্যান হেড একেবারে ফরজ।
four-pin-fan-headers_400-Wide
PWM Fan Header

1 টি মন্তব্য: