কম্পিউটিং
খাতের গবেষণা ও দুটি উচ্চগতির সুপারকম্পিউটার তৈরিতে সাড়ে ৪২ কোটি ডলার
বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দেশটির
জ্বালানি মন্ত্রণালয়। খবর রয়টার্স।
এ বিষয়ে মার্কিন সরকারের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান গবেষণার
পাশাপাশি পারমাণবিক অস্ত্র খাতে ব্যবহারের জন্য তারা এ কম্পিউটার তৈরি করতে
যাচ্ছে। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সামিট নামের সুপারকম্পিউটার ও লরেন্স
লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির সিয়েরা নামের সুপারকম্পিউটারের জন্য সাড়ে
৩২ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন সরকার। পাশাপাশি কম্পিউটিং খাতের
গবেষণায় বিনিয়োগ করা হবে বাকি ১০ কোটি ডলার।
এ কম্পিউটারগুলো তৈরিতে আইবিএম, এনভিডিয়া ও মেলানক্সের যন্ত্রাংশ
ব্যবহার করা হচ্ছে। আর নতুন কম্পিউটারগুলো দেশটির বর্তমান সর্বোচ্চ গতির
সুপারকম্পিউটারের চেয়ে সাত গুণ বেশি গতিতে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে
জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন