ফ্রী ডাউনলোড করুন সি সি ওয়েব মাস্টার
এই সফটওয়্যার এ যা থাকছে-
- ফ্লাশ এমবেড
- লিংক মেকার
- এড ইমেজ
ফ্লাশ এমবেড
আমারা অনেক সময় সাইটে ফ্লাশ ফাইল এড করে থাকি। অনেকে ফ্লাশ ফাইল দেখানোর
জন্য ওয়ার্ডপ্রেস, জুমলায় প্লাগিন ইউস করেন। আমিও করতাম আগে। কিন্তু এখন
আর করতে হবে না সেই ঝামেলা। আপনি খুব সহজে আপনার সাইটে ফ্লাশ ফাইল এমবেড
করে দেখাতে পারেন।সি সি ওয়েব মাস্টার ওপেন করলেই এরকম একটা স্ক্রীন আসবে। প্রথমে আপনার ফ্লাশ ফাইলটি সাইটে আপলোড করুন। তারপর সি সি ওয়েব মাস্টার –এর ফ্লাশ এমবেড ট্যাবের(উপরের চিত্রে) Width ঘরে ফ্লাশ ফাইলটির প্রস্থ এবং Height ঘরে ফ্লাশ ফাইলটির উচ্চতা দিন। এবার URL ঘরে ফ্লাশ ফাইলটির ইউআরএল দিন, যেমন: http://computerclubbd.com/wp-content/uploads/2011/11/cc_banner_468x60_swf.swf
তারপরে View Code বাটনে ক্লিক করুন। তাহলে View Code বাটনের উপরের বক্সে কোড দেখা যাবে। সম্পূর্ণ কোডটুকু মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে নিন। তারপরে কোডটি আপনার সাইটে পেস্ট করুন(যেখানে ফ্লাশ ফাইলটি দেখাতে চান)।
লিংক মেকার
অনেক সময় অনেক সাইটে কমেন্ট করি আমরা। নিজের সাইটের ব্যাক লিংক বাড়ানোর
জন্য নিজের সাইটের লিংক কমেন্টে দিয়ে থাকি। সাইটের এড্রেস টাইপ করে দিলে
অনেক সময় সুন্দর দেখায় না। তাই টেক্সটকে লিংক হিসেবে ব্যবহার করতে হয়।
তাছাড়া আমরা আমাদের সাইটে যদি কোন লিংক দেতে চাই তাহলে এটির মাধ্যমে দিতে
পারব।সি সি ওয়েব মাস্টার ওপেন করলেই এরকম একটা স্ক্রীন আসবে। তারপর Link Maker ট্যাবে ক্লিক করুন। এবার Text ঘরে লিখুন যে টেক্সটি লিংক হিসেবে ব্যবহার করতে চান এবং URL ঘরে যে লিংক হিসেবে টেক্সটি ব্যবহার করবেন সেই ইউআরএল দিন। তারপরে View Code বাটনে ক্লিক করুন। তাহলে View Code বাটনের উপরের বক্সে কোড দেখা যাবে। সম্পূর্ণ কোডটুকু মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে নিন। তারপরে কোডটি যেখানে পেস্ট করবেন সেখানেই লিঙ্কটি দেখা যাবে।
এড ইমেজ
আমরা অনেক সময় ইমেজ আপলোড করে অথবা মিডিয়া হতে ইমপোর্ট করে সাইটে দিয়ে
থাকি। কিন্তু আপনি চাইলে কোডিং করে এটি করতে পারেন অথবা অন্য সাইটের ইমেজ
আপনি আপনার সাইটে দিতে পারেন এটি ব্যবহার করে।সি সি ওয়েব মাস্টার ওপেন করলেই এরকম একটা স্ক্রীন আসবে। তারপর Add Image ট্যাবে ক্লিক করুন। Width ঘরে ইমেজটির প্রস্থ এবং Height ঘরে ইমেজটির উচ্চতা দিন। এবার URL ঘরে ইমেজটির ইউআরএল দিন, এবার Link ঘরে লিখুন ইমেজটিকে যে লিংক হিসেবে ব্যবহার করতে চান এবং Alt Text ঘরে টেক্সট লিখুন যেটি ইমেজ লোড না হলে দেখাবে। তারপরে View Code বাটনে ক্লিক করুন। তাহলে View Code বাটনের উপরের বক্সে কোড দেখা যাবে। সম্পূর্ণ কোডটুকু মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে নিন। তারপরে কোডটি যেখানে পেস্ট করবেন সেখানেই ইমেজটি দেখা যাবে।
কোন জায়গায় যেন লিংক বানানোর সফটওয়্যার দেখেছিলাম তখনই মাথায় আসে এটি। পরে বানিয়ে ফেলি। কিন্তু কোডিং সম্পর্কে জ্ঞান অল্প থাকায় মনমত বানাতে পারি নি। এখানে টিউন করব কিনা অনেক ভাবছি। সব এক্সপার্ট যদি আমার সফটওয়্যারটা নিয়ে নেতিবাচক মন্তব্য করে? কিন্তু কি আর করব, টিউনটা আগে করাছিল, কপিপেস্ট করে সামান্য এডিট করলাম। শুনেছি এতে নাকি এসইও এর জন্য সুবিধা হয়।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন