পিসির মেমরি যথাযথভাবে কাজ করছে কি না তা জানার কৌশল
উইন্ডোজ ভিস্তায় সম্পৃক্ত করা হয়েছে মেমরি ডায়াগনস্টিক টুল। এই টুল খুঁজে পেতে পারেন স্টার্ট মেনুর সার্চ বক্সে memory diagnostic টাইপ করে। এই টুল উইন্ডোজ ৭-এ রয়েছে যা Windows Memory Diagnostic হিসেবে পরিচিত।
যখন পিসি রিস্টার্ট করা হয়, তখন এই টুল লোড হয় আপনার কমপিউটারের মেমরি চিপের ওপর উইন্ডোজের এক সিরিজ গুরুত্বপূর্ণ টেস্ট শুরু করার আগেই। আপনি অধিকতর অ্যাডভান্সড সেটিংয়ে অ্যাক্সেস করতে পারবেন F1 চাপার পর। এই টুল উইন্ডোজ এক্সপির সাথে না থাকলেও মাইক্রোসফটের সাইট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভার্সনের ব্যবহারবিধি তেমন সহজ নয়।
এজন্য আপনাকে বিশেষভাবে তৈরি করতে হবে ফ্লপি ডিস্ক বা সিডি। এই টেস্ট রান করানোর জন্য আপনাকে কমপিউটার স্টার্ট করতে হবে ডিস্ক বা সিডি থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন