পাসওয়ার্ড বিষয়ে সাধারণ কিছু টিপস
ইন্টারনেট এখন শুধু ব্যক্তিগত বা বিনোদনমূলক তথ্য সংগ্রহে ব্যবহার হয় তা
নয়। ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকান্ডেসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য
আদান-প্রদানে ইন্টারনেট নির্ভরতা বাড়ছে। তাই নিজেদের নিরাপত্তার দিকটায়
গুরুত্ব দেয়া উচিত। এক্ষেত্রে আগে প্রয়োজন পাসওয়ার্ডের সুরক্ষা। পাসওয়ার্ড
বিষয়ে দেয়া হলো সাধারণ কিছু টিপস
১. অনেকে সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। এটি বিপজ্জনক। যদি এটি কেউ জেনে যায় তবে আপনার কাজের সব ওয়েবসাইটে প্রবেশ করা তার জন্য সহজ হয়ে যাবে।
২. পাসওয়ার্ড শক্তিশালী করতে শুধু নাম না দিয়ে তাতে সংখ্যা ও বিভিন্ন সাঙ্কেতিক চিহ্ন যুক্ত করুন। যেমন- Opurba123456%%%%###
৩. প্রতিটি ওয়েবসাইটে লগইনের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
৪. অনলাইন ব্যাংকিংয়ের জন্য তৈরি পাসওয়ার্ডে শেষে যুক্ত করুন @ss1B39bk । এভাবে অ্যাকাউন্টের ধরন অনুযায়ী বিভিন্ন রকম সাঙ্কেতিক শব্দ যুক্ত করতে পারেন।
৫. একেক মাসে ব্যবহার করুন একেক পাসওয়ার্ড। তাতে জানুয়ারির জন্য A, ফেব্রুয়ারির জন্য B, মার্চের জন্য C হতে পারে।
৬. অনেকদিন ধরে কোনো ওয়েবসাইট ব্যবহার না হলে তার পাসওয়ার্ডেও আনতে পারেন পরিবর্তন। তাতে যুক্ত করতে পারেন ‘XX
৭. কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার শেষ হলে তা অবশ্যই লগ অফ করুন।
৮. হালনাগাদ অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন ও কি লগার্স এড়িয়ে চলুন।
৯. নিজের নিয়ন্ত্রণ থাকে না এমন কম্পিউটার বা সাইবার ক্যাফে পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন।
১০. কারও সঙ্গে পাসওয়ার্ড বিনিময় করবেন না বা কাউকে নিজের পাসওয়ার্ড জানাবেন না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন